আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়

২৩ আগস্ট ২০২৬, ০৯:০৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ১০:২০ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদলের পর ফের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যেই আরেক দফা পরিবর্তন হতে পারে। তবে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের আলোচনায় বিষয়টি সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীসহ মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ১১ জন। তাদের মধ্যে ছয়জন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার নতুন করে চারজনকে মন্ত্রী এবং দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। নতুন মন্ত্রীরা হলেন ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নতুন প্রতিমন্ত্রী হয়েছেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন ছয় সদস্যের মধ্যে পাঁচজন বিএনপির। একজন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, যিনি যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে সরকারে যুক্ত হয়েছেন। নতুন সদস্যদের শপথের পর দিবাগত মধ্যরাতে নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। এর পরপরই মন্ত্রিসভায় আরও পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে।

সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় আরেক দফা সম্প্রসারণ হতে পারে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: আগামীকাল বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমানে একজন মন্ত্রীর হাতে একাধিকভাবে রয়েছে, সেগুলো ভাগ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও পাট, রেল ও সড়ক পরিবহন-সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম আলোচনায় এসেছে।

দায়িত্ব ভাগ হলে এসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার মধ্যেই রয়েছে। আরেক দফা রদবদলে কতজন নতুন সদস্য যুক্ত হবেন বা কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের চলমান কর্মমূল্যায়ন, এক বছরের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি, দল ও সরকারের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিতে পারেন।

মন্ত্রিসভা পুনর্গঠন ও দপ্তর পুনর্বণ্টনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভা পুনর্গঠন বা দপ্তর পুনর্বণ্টন করা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং এটি সরকারের রুটিন কাজ। রাষ্ট্রপতি হিসেবে দলের একজন সদস্য নির্বাচিত হলে স্বাভাবিকভাবেই একটা শূন্যতা তৈরি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেখানে পদায়নের বিষয় আছে। খাদ্যে এত দিন পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন না। আরও দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। যারা শপথ নিয়েছেন, সবাই উপযুক্ত। বলতে পারেন, এটা ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন, অথবা সুচারুরূপে সরকার পরিচালনার প্রথম পদক্ষেপ।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950