বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একমত বাংলাদেশ ও জাপান

২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ PM
মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা

মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা © সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহণ খাতে জাপানের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য মি. উনো ইয়োশিমাসাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।

সড়ক ও সেতু মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। একটি সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জাপানের মতো উন্নয়ন সহযোগী দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬
ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
  • ১৬ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয় পর্যবেক্ষণ করবেন ক্রীড়া প্রতিমন…
  • ১৬ অক্টোবর ২০২৬