মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

২৭ জুলাই ২০২৬, ০১:৪৮ AM
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন © সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে স্বতঃস্ফূর্তভাবে তার হাত স্যালুটে উঠে যায় উল্লেখ করে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই তিনি সর্বজনশ্রদ্ধেয় বীরদের সম্মান জানিয়েছেন এবং যখন ইচ্ছা হবে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এভাবে স্যালুট জানিয়ে যাবেন। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি। হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

সমালোচকদের উদ্দেশ্য করে করে তিনি আরও লেখেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন (insensitive) হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬