দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে ইসি

২৪ জুলাই ২০২৬, ১১:৩৭ PM
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া পদের বিপরীতে সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যকে নিয়ে প্রস্তুত করবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও প্রক্রিয়া পরিচালনা করা হবে। প্রার্থীর সংখ্যা একাধিক হলে জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে; তবে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশন আগামী রবিবার বা তার পরবর্তী কার্যদিবসে তফসিল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

৫১তম বিসিএসে অংশ নিতে চান ৪৪ হাজার ৬৩৫ জন
  • ০৩ নভেম্বর ২০২৬
ইবিকে আধুনিকায়ন বিশ্ববিদ্যালয় রূপান্তরের বার্তা নবনিযুক্ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটে…
  • ০৩ নভেম্বর ২০২৬
৬৭ পদে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, অষ্টম শ্রেণ…
  • ০৩ নভেম্বর ২০২৬
কারাগার থেকে মুক্ত জামায়াত নেতা
  • ০৩ নভেম্বর ২০২৬
শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950