বাজার থেকে ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

২০ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১০:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় নামিদামি চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরি পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানমাত্রার চেয়ে পুষ্টি উপাদান কম পাওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের ‘আমের আচার’-এ বাংলাদেশ মানমাত্রার চেয়ে অতিরিক্ত ও ক্ষতিকর প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ‘বেলিসিমো’ ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম’-এ অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত ‘টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট’ পাওয়ায় পণ্যটি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অলিভ বাংলাদেশের ‘লাবণ্য’ ব্র্যান্ডের ৪টি প্রসাধনী পণ্য—মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভেরিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। 

এছাড়া ডেকো ফুডসের ‘ডেকো ফ্রুট ফান্ডা’ ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের ‘সফট ড্রিংক পাউডার’-এ মোড়কে দাবিকৃত বাংলাদেশ মানমাত্রার তুলনায় ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, ল্যাব পরীক্ষায় অকৃতকার্য হওয়া পণ্যগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতিমধ্যে প্রত্যাখ্যানপত্র পাঠানো হয়েছে। নতুন করে লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বাণিজ্যিক বিপণন ও বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বাজার থেকে এই ৮টি পণ্য অবিলম্বে নিজস্ব দায়িত্বে প্রত্যাহারের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রত্যাহার প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা বিএসটিআইয়ের বিশেষ টিম নিবিড়ভাবে তদারকি করবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া দেশের প্রতিটি জনগণের মৌলিক অধিকার। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআইয়ের লোগো বা মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ বা ভেজালের অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআই-কে জানাতে অনুরোধ করা হয়েছে।

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬