সংসদে উঠছে বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন ও বিএমইউ আইন সংশোধন বিল

১১ জুলাই ২০২৬, ১০:৪৪ AM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

জাতীয় সংসদের কালকের কার্যসূচিতে বগুড়া বিশ্ববিদ্যালয় বিলের স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এবং দুটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার (১২ জুলাই) বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদের কার্যসূচি অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিব রহমান (ভোলা-১) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন। কার্যপ্রণালী-বিধির ২১১ বিধির (১) উপ-বিধি অনুযায়ী এই রিপোর্ট পেশ করা হবে।

এর পাশাপাশি আজ আইন প্রণয়ন কার্যাবলীতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দুটি বিল পাসের প্রস্তাব উত্থাপন করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধিকতর সংশোধনকল্পে আনীত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য এবং তা পাস করার জন্য প্রস্তাব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর অধিকতর সংশোধনকল্পে আনীত ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ পাসের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করবেন। বিলটি স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য বিবেচনার কথা রয়েছে।

আরও পড়ুন: গেজেটের আগেই আইএমএফের নিবিড় পর্যবেক্ষণে নবম পে-স্কেল

এদিকে দিনের কার্যসূচির শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশের আওতায় দেশের ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে মহিলা আসন-৯৯ এর সংসদ সদস্য আন্না মিনুজ কর্তৃক আনীত ‘নৃ-গোষ্ঠী সম্প্রদায়সমূহের শিশুদের মাতৃভাষায় শিক্ষার অগ্রগতি এবং অতিরিক্ত ৩৭টি অন্যান্য নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষাদানের পরিকল্পনা’ সংক্রান্ত নোটিশ।

এছাড়া ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল কর্তৃক ‘দেশব্যাপী খাদ্যে ভেজাল বন্ধে মন্ত্রণালয়ের জরুরী ও ক্র্যাশ প্রোগ্রাম পরিকল্পনা’ এবং মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্তৃক আনীত ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরী করণীয়’ শীর্ষক নোটিশে যথাক্রমে খাদ্য মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9