এমপি হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার

০৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM
শপথ গ্রহণ

শপথ গ্রহণ © সংগৃহীত

আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন (২৭৯ চট্টগ্রাম-২)  আসনের নির্বাচিত সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তিনি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে সংসদ সদস‌্য হিসেবে শপথ বাক‌্য পাঠ করান জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিতি ছিলেন। 

সরোয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নবনির্বাচিত বিএনপির বিজয়ী প্রার্থী। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬