মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল—সংসদে প্রশ্ন সংরক্ষিত আসনের এমপির

০৯ জুলাই ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৯:২৪ PM
নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার

নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার © সংগৃহীত

বাজারে সব ধরনের খাদ্যে ভেজাল থাকলেও মাদকে কোনো ভেজাল নেই বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের (জামায়াত) সংসদ সদস্য সাবিকুন্নাহার। বিষয়টি ‘বড়ই আশ্চর্যজনক’ উল্লেখ করে খাদ্যদ্রব্য ভেজালমুক্ত করতে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।

জবাবে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যদ্রব্য ভেজালমুক্ত করতে সরকার অত্যন্ত সচেষ্ট এবং এ লক্ষ্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদ সদস্য সাবিকুন্নাহার তার প্রশ্নে বলেন, আজকে বাজারে বিশেষ করে এই ফলের মৌসুমে আমরা সিদ্ধান্ত নিতে পারি না কোন ফলটি কিনব। কোনটি ফরমালিন মুক্ত আর কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী, তা বোঝা দায়। এই অবস্থা কতদিন চলবে? আসলে আমরা দেখি যে, আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। এই ভেজালের দুনিয়ায় মাদকে কেন ভেজাল নেই?

তিনি জনগণের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে খাদ্যমন্ত্রীর সুনির্দিষ্ট পদক্ষেপ জানতে চান।

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

মন্ত্রী জানান, গতকালই (বুধবার) ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, আমরা গতকালই সেই কমিটির মিটিং করেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মিলে আমরা একটি সমন্বিত প্রচেষ্টা চালাব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্য ভেজালমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা সচেষ্ট থাকব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সব কাজেই জবাবদিহিতা রয়েছে এবং সব ক্ষেত্রেই যেহেতু সাফল্য আসছে, খাদ্যে ভেজাল রোধেও সরকার সফল হবে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬