হাইওয়ে পুলিশের প্রধান হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ 

০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ PM
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ © সংগৃহীত

হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে ফারুক আহমেদ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

এছাড়া মাঠপর্যায়ে তিনি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে; তিনি লাইবেরিয়া ও সুদানের দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের গত ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আধুনিক পুলিশিং বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।

আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের আত্মহত্যা, অবশেষে গ্রেপ্তার ওবায়দুর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬