নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ্পত্তি করবেন কোন কর্মকর্তা

০৭ জুলাই ২০২৬, ১২:৩৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ AM
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্র © সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও পরিবর্তনের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নতুন নিয়মে সংশোধনের আবেদন চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ধরনের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং কোন কর্মকর্তা তা নিষ্পত্তি করবেন, সে বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে এনআইডি সংশোধন ও পরিবর্তন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রয়োজনীয় দলিলের ক্যাটাগরিভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। চাহিদা অনুযায়ী কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 

নিজ নাম সংশোধন (বাংলা ও ইংরেজি)

ক-১ ক্যাটাগরি: নামের বানানের মুদ্রণজনিত ভুল

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* শিক্ষাগত যোগ্যতা থাকলে পিইসি/জেএসসি/এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: সহকারী উপজেলা/সহকারী থানা নির্বাচন কর্মকর্তা।

ক ক্যাটাগরি: মূল নাম ঠিক রেখে বানান সংশোধন, আংশিক সংযোজন বা বিয়োজন

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
* বিবাহিত হলে নিবন্ধিত কাজীর কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট।
* স্বামী/স্ত্রীর এনআইডি।
* সন্তানের এনআইডি, জন্ম নিবন্ধন বা শিক্ষাসনদ।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা।

খ ক্যাটাগরি: নামের বানান পরিবর্তনের মাধ্যমে মূল নাম পরিবর্তন (যেমন: হাশেম থেকে কাশেম)

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* চাকরিজীবী হলে চাকরি বহি বা পেনশন বহির সত্যায়িত কপি।
* কাবিননামা (প্রযোজ্য ক্ষেত্রে)।
* স্বামী/স্ত্রীর এনআইডি।
* সন্তানের এনআইডি, জন্ম সনদ বা শিক্ষাসনদ।
* মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা সনদ।
* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা।

গ ক্যাটাগরি: নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পরিবর্তনের কারণ উল্লেখ করে আবেদনকারীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র।
* পরিবারের সদস্যদের অনাপত্তিপত্র (স্বাক্ষর ও এনআইডি/জন্ম নিবন্ধন নম্বরসহ)।
* জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা।
* জন্মক্রম উল্লেখসহ ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকার সনদ।
* AFIS যাচাইয়ের রিপোর্ট।
* কাবিননামা।
* স্বামী/স্ত্রীর এনআইডি।
* সন্তানের এনআইডি, জন্ম সনদ বা শিক্ষাসনদ।
* চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সুপারিশপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
* অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বহির সত্যায়িত কপি।
* পাসপোর্ট, প্রবাসী Job ID, Residence Card বা ড্রাইভিং লাইসেন্স।
* তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)।
* অন্যান্য বৈধ দলিল।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

স্বাক্ষর সংশোধন বা পরিবর্তন

ক ক্যাটাগরি: স্বাক্ষর পরিবর্তন

প্রয়োজনীয় কাগজপত্র:
* আবেদনকারীর সরাসরি উপস্থিতি।
* স্বাক্ষরের প্রমাণপত্র।
* AFIS যাচাই (পূর্বে নাম সংশোধন হয়ে থাকলে প্রয়োজন নেই)।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা।

পিতা বা মাতার নাম সংশোধন
ক-১ ক্যাটাগরি: পিতা বা মাতার নামের বানানের মুদ্রণজনিত ভুল

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পিতা/মাতার এনআইডি।
* পিতা/মাতার জন্ম সনদ, মৃত্যু সনদ বা পাসপোর্ট (এনআইডি না থাকলে)।
* ভাই-বোনের এনআইডি।
* ভাই-বোনের জন্ম সনদ, শিক্ষাসনদ বা পাসপোর্ট।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: সহকারী উপজেলা/সহকারী থানা নির্বাচন কর্মকর্তা।

ক ক্যাটাগরি: মূল নাম ঠিক রেখে আংশিক সংশোধন, সংযোজন বা বিয়োজন

প্রয়োজনীয় কাগজপত্র:
* ক-১ ক্যাটাগরির সব কাগজপত্র।
* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা।

খ ক্যাটাগরি: পিতা বা মাতার যেকোনো একজনের নামের সম্পূর্ণ পরিবর্তন

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পরিবর্তনের কারণ উল্লেখ করে প্রত্যয়নপত্র।
* পরিবারের সদস্যদের অনাপত্তিপত্র।
* জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা।
* ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকার সনদ।
* AFIS যাচাইয়ের রিপোর্ট।
* পিতা/মাতার এনআইডি।
* জন্ম সনদ, মৃত্যু সনদ বা পাসপোর্ট।
* ভাই-বোনের এনআইডি ও জন্ম সনদ।
* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
* চাকরি বহি বা পেনশন বহি।
* পারস্পরিক বিরোধ থাকলে DNA রিপোর্ট।
* তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)।
* শিক্ষাগত যোগ্যতার সনদ।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা।

গ ক্যাটাগরি: পিতা ও মাতার উভয়ের নামের সম্পূর্ণ পরিবর্তন

প্রয়োজনীয় কাগজপত্র:
খ ক্যাটাগরিতে উল্লিখিত সব দলিল।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

জটিল ও সমন্বিত পরিবর্তন (ঘ ক্যাটাগরি)
নিজ নামসহ পিতা বা মাতা কিংবা উভয়ের নামের সম্পূর্ণ পরিবর্তন

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পরিবর্তনের কারণ উল্লেখ করে প্রত্যয়নপত্র।
* পরিবারের সদস্যদের অনাপত্তিপত্র।
* জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা।
* ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ।
* AFIS রিপোর্ট।
* কাবিননামা।
* স্বামী/স্ত্রীর এনআইডি।
* সন্তানের এনআইডি, জন্ম সনদ বা শিক্ষাসনদ।
* পিতা-মাতার এনআইডি ও জন্ম/মৃত্যু সনদ।
* ভাই-বোনের এনআইডি ও জন্ম সনদ।
* চাকরি বহি ও সুপারিশপত্র।
* অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বহি।
* পাসপোর্ট, Job ID, Residence Card বা ড্রাইভিং লাইসেন্স।
* DNA রিপোর্ট।
* তদন্ত প্রতিবেদন।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।

আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: মহাপরিচালক, এনআইডি উইং।

জন্ম তারিখ বা জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধন

প্রয়োজনীয় কাগজপত্র:
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* জন্ম তারিখ সংশোধনের কারণ উল্লেখ করে প্রত্যয়নপত্র।
* জন্মক্রম উল্লেখসহ ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকার সনদ।
* পিতা-মাতা, ভাই-বোন ও স্বামী/স্ত্রীর এনআইডি এবং জন্ম/মৃত্যু সনদ বা পাসপোর্ট।
* কাবিননামা।
* সন্তানের জন্ম সনদ বা শিক্ষাসনদ।
* সিভিল সার্জনের বয়স নির্ধারণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট।
* চাকরি বহি বা এমপিও এবং নিয়োগকারী কর্তৃপক্ষের সুপারিশপত্র।
* অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বহির সত্যায়িত কপি।
* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
* মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
* তদন্ত প্রতিবেদন।
* শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র।
আবেদন নিষ্পত্তির কর্মকর্তা: মহাপরিচালক, এনআইডি উইং।

কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
অবিশ্বাস্য মিস স্পেনের
  • ০৭ জুলাই ২০২৬
নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ
  • ০৭ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence