সিলেট যাওয়া হলো না নতুন ডিসির, ফিরলেন বিমানবন্দর থেকেই

০৫ জুলাই ২০২৬, ০১:১৭ AM
 মু. রেজা হাসান

মু. রেজা হাসান © টিডিসি ফটো

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পাওয়া মু. রেজা হাসানের সিলেটে যোগদান শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। বুধবার সিলেট যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেও ফ্লাইটে ওঠেননি তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে বিমানবন্দর থেকেই ফিরে গিয়ে আপাতত ঢাকায় অবস্থান করছেন। এতে তার সিলেটে যোগদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মু. রেজা হাসানকে সিলেটে না গিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় থাকতে বলা হয়েছে। ফলে একেবারে শেষ মুহূর্তে এসে তার সিলেটে যোগদান অনিশ্চিত হয়ে পড়ে।

এ বিষয়ে মু. রেজা হাসান গণমাধ্যমে  বলেন, 'জনপ্রশাসনমন্ত্রী আমাকে আপাতত মন্ত্রণালয়ে স্টে করার জন্য বলেছেন। পরবর্তীতে নির্দেশনা দিলে তখন জয়েন করার কথা জানিয়েছেন।'

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বুধবার দুপুরের ফ্লাইটে মু. রেজা হাসানের সিলেটে পৌঁছানোর কথা ছিল। বিষয়টি আগেই সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছিল। নতুন জেলা প্রশাসককে বরণ করে নেওয়া এবং দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়। সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলেও প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাকে স্বাগত জানাতে কর্মকর্তারা সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

তবে ফ্লাইট ছাড়ার ঠিক আগে জনপ্রশাসন সচিবের ফোন পান মু. রেজা হাসান। এরপর তিনি বিমানবন্দর থেকেই মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে নির্ধারিত সময়ে তার সিলেটে যোগদান আর হয়নি।

এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা শুরু হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কোনো জটিলতা নেই। বরং কুমিল্লার জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করেই সমস্যার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। পরে ২৮ জুন মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে যোগদানের ঠিক আগ মুহূর্তে তার সিলেট যাত্রা স্থগিত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬