মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে আজ

০১ জুলাই ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ বুধবার ডিএমটিসিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেলের ট্রেনগুলো যথারীতি চলাচল করবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না।

সাময়িক এ সিদ্ধান্তের কারণে যাত্রীদের যে অসুবিধা হবে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ চ্যাটজিপিটির বি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬