মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২১ জুন ২০২৬, ০৭:৩৭ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৩২ PM
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২১ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় প্রায় ৯টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) দিকে তিনি কুয়ালালামপুরে  পৌছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী ড.  জুলকিফলি হাসান (সিনেটর ড. জুলকিফলি বিন হাসান)।

এর আগে আজ রবিবার বেলা পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG-386) মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর   ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান দুদিনের জন্য এই সফরে গেলেন। গেল ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী ৫দিনের সফরে চীন যাবেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। আমরা এটিকে একটি যুক্তিসংগত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।

এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক রয়েছে তারেক রহমানের। সফরে বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করা। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। তারেক রহমান সোমবার দুপুরের পর কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়  প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর  শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 

এছাড়া সফরসঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি কুয়ালালামপুরকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9