মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 

২১ জুন ২০২৬, ০৩:২০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টামণ্ডলী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো প্রধান্য পাবে। এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। সফর শেষে আগামী ২৪ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬