নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ জুন ২০২৬, ১০:৪৮ PM
রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে

রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে © সংগৃহীত

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় আজ শনিবার (২০ জুন ২০২৬) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

উল্লেখ্য, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬