সরছে রাজধানীর ৩ বাস টার্মিনাল 

১৫ জুন ২০২৬, ০৩:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার উচ্চপর্যায়ের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যমান যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক নগর পরিবহন ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীর প্রধান প্রবেশপথ ও অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দুটিকে দীর্ঘদিন ধরেই নগরীর ভেতরের তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর স্থায়ী সমাধানে নগরীর কেন্দ্রস্থল বা ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার উপকণ্ঠে উপযুক্ত ও সুবিধাজনক স্থানে স্থানান্তরের জন্য দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

যানজট নিরসন সংক্রান্ত এই উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবামূলক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক মুক্তিযুদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬