দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫ জুন ২০২৬, ০১:৪০ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:৪১ AM
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে এবং দীর্ঘ সময় তাকে অপেক্ষায় রাখে। পরে তার পরিচয় ও দায়িত্ব নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানায়। তবে বিমানবন্দরে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ এবং আত্মসম্মানের প্রশ্নে তিনি দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

রবিবার (১৪ জুন) রাতে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ সময় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে অন্য একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, উপদেষ্টা জাহেদ উর রহমান নাম একটি নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তার নাম চিহ্নিত করেন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়।

সূত্রটি ১৮ সূত্রের বরাতে জানায়, প্রশাসনিক ত্রুটির কারণে তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা জাহেদ উর রেহমানকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেন। এই সংবাদে অবশ্য উপদেষ্টার ভারতে প্রবেশ না করার সিদ্ধান্তের তথ্য দেওয়া হয়নি।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950