ফেনীতে মেডিকেল কলেজ না দিলে সংসদে আমরণ অনশন করবেন ৪ এমপি

০৯ জুন ২০২৬, ০৯:১৯ PM
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু © সংগৃহীত

জেলায় সরকারি মেডিক্যাল কলেজের দাবিতে সংসদে সরব হয়েছেন ফেনীর সংসদ সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এ বিষয়ে সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। পাশাপাশি দাবি পূরণ না হলে ফেনী জেলার সংসদ সদস্যদের নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

সংসদ সদস্য রানু বলেন, ‘আমরা ফেনী থেকে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসেছি। একইসঙ্গে এবার একজন যোগ্য মন্ত্রীও পেয়েছি। আমাদের চারজন এমপির যৌথ দাবি এবং ফেনীর সর্বস্তরের গণমানুষের প্রাণের দাবি— ফেনীতে অনতিবিলম্বে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।’

আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি বলেন, ‘অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরবর্তীতে সেটি টিকতে দেওয়া হয়নি।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে রেহেনা আক্তার রানু বলেন, ‘আওয়ামী লীগ কোনো কিছু গড়ে তুলতে জানে না, তারা শুধু ধ্বংস করতে জানে। কিন্তু বিএনপি সবসময় উন্নয়ন ও স্থায়ী প্রতিষ্ঠান গঠনে বিশ্বাস করে।’

সরকার প্রধানের নির্বাচনি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে রানু বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় ফেনীবাসীর উদ্দেশে সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্পষ্ট অঙ্গীকার করেছিলেন। এখন আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে প্রতিনিয়ত এ বিষয়ে কথা বলে যাব। প্রয়োজন হলে দাবি আদায়ে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চারজন এমপি একসঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন করতেও দ্বিধাবোধ করব না। এ বিষয়টিকে অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ যে কারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের সবার প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর জোরালো হস্তক্ষেপ কামনা করছি।’

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬