ফেনীতে মারধরের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

০৭ জুন ২০২৬, ০৪:৫৫ PM
ফেনী জেনারেল হাসপাতাল (ইনসেটে জসিম উদ্দিন)

ফেনী জেনারেল হাসপাতাল (ইনসেটে জসিম উদ্দিন) © সংগৃহীত

ফেনী শহরে বাগবিতণ্ডার জেরে মারধরের শিকার হওয়া জসিম উদ্দিন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) রাতে আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রবিবার (৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে বড় মসজিদ এলাকায় গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানানো হয়। ভোররাতে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘পিবিআই ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়, তবে সেটি গণপিটুনি নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট থানাকে তার পরিবারের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। আশা করছি, শিগগিরই ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে।’

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬