শিক্ষাবৃত্তি দেবে ফেনী জেলা পরিষদ, আবেদন নির্ধারিত ফরমে

০৬ জুন ২০২৬, ০১:৫৯ PM
স্নাতক-স্নাতকোত্তরের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ফেনী জেলা পরিষদ

স্নাতক-স্নাতকোত্তরের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ফেনী জেলা পরিষদ © সংগৃহীত

ফেনী জেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় জেলার স্থায়ী অধিবাসী যেসব মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত, কিছু শর্তসাপেক্ষে জেলা পরিষদ তাদের বৃত্তি দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি—

*আবেদনকারীকে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে;

*শিক্ষার্থীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ–৫ এবং ডিগ্রি/অনার্স/সমমান ও স্নাতকোত্তর পরীক্ষায় জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে;

*প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ পেতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে—

*মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি;

*সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

*নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়নপত্র;

*ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি;

*অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র;

আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।

আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর বা মতামতসহ ফেনী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ফেনী জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬