পদত্যাগ করছেন সরকারের এক মন্ত্রী

০১ জুন ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ০১ জুন ২০২৬, ১২:৫৯ PM
দীপেন দেওয়ান

দীপেন দেওয়ান © সংগৃহীত

বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে এ সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি তিনি।


বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

২১৩টি কেন্দ্রে দীপেন ভোট পেয়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট। ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।

আরও পড়ুন: আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহ, সতর্ক করল এনবিআর

জুডিসিয়াল সার্ভিস থেকে মন্ত্রিসভায় দীপেন দেওয়ান

বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান দীর্ঘ প্রায় ২০ বছরের জুডিসিয়াল সার্ভিসের চাকরি ছেড়ে ২০০৬ সালে রাজনীতিতে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি সুবিমল দেওয়ানের ছেলে দীপেন দেওয়ান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও পারিবারিক চাপে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সপ্তম বিসিএসে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে ২০০৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন।

রাজনীতিতে যোগদানের পর নানা প্রতিকূলতা ও রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ১ লাখ ৭০ হাজার ৩২২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9