লটারির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক ভর্তি পদ্ধতি চালুর সিদ্ধান্ত সরকারের

১৯ মে ২০২৬, ০৬:৫১ PM , আপডেট: ১৯ মে ২০২৬, ০৭:৩৬ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক ভর্তি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) (১৯ মে) সচিবালয়ে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নতুন করে ভর্তি ফি দিতে হবে না। লটারির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক ভর্তি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার মতো। তাই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য শুরু করতে চাইলে সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে। এ ক্ষেত্রে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে। 

পরবর্তীতে ১৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে লটারি পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, লটারি পদ্ধতি বাতিলের পর অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।

বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬