স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন মৈত্রী কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

০৬ মে ২০২৬, ০৮:১১ PM
সহধর্মীনি ডা. জুবাইদা রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

সহধর্মীনি ডা. জুবাইদা রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬ যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্মিলনে যোগ দিতে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভার ছাড়া পুরো পথ নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন সহধর্মীনি ডা. জুবাইদা রহমান। 

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পাড় হওয়ার সুযোগ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এগোনোর সময় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে পেছনে সাইরেন বাজিয়ে বহর অতিক্রমের চেষ্টা করা একটি অ্যাম্বুলেন্স। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়— এটি দীর্ঘদিনের চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সেই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটাল।

ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬