হঠাৎ অসুস্থ অ্যাটর্নি জেনারেল, ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি

২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ PM
মো. রুহুল কুদ্দুস কাজল

মো. রুহুল কুদ্দুস কাজল © ফাইল ছবি

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন  সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আইন সমিতির সদস্য আনোয়ার হোসেন অনু।

ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ‘অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। ইব্রাহিম কার্ডিয়াকের ইমার্জেন্সিতে চিকিৎসকদের তত্বাবধায়নে আছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। হাসপাতালে জরুরি সেবা ব্যাহত হতে পারে মনে করে স্যার সবাইকে হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করেছেন।’

গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক…
  • ২৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
  • ২৬ নভেম্বর ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
  • ২৬ নভেম্বর ২০২৬
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ নভেম্বর ২০২৬
ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬