বাংলাদেশি শ্রমিকদের কম খরচে মালয়েশিয়ায় নেওয়ার উদ্যোগ সরকারের

০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ PM
বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে বৈঠক

বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে বৈঠক © সৌজন্যে প্রাপ্ত

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশী কর্মীদের জন্য পুনরায় খোলা হচ্ছে এবং খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা, ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং শ্রমিকদের শোষণ রোধে পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে দুই দেশ।

শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গত বুধবার মালয়েশিয়ায় যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিনের দায়িত্ব শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে সমন্বয় করা। এটি নতুন সরকারের অধীনে শ্রমবাজার নিয়ে প্রথম সফর।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং হাই কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম এবং এর অগ্রগতিকে প্রশংসা করেছেন। দুই পক্ষ শ্রম সম্পর্ক, শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও শিক্ষাবিনিময় ও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

পরে পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দ্বিপাক্ষিক যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়, উভয় দেশ শ্রমিক অভিবাসনে দীর্ঘস্থায়ী ও লাভজনক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশী শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।

মধ্যস্থতাকারী ও অভিবাসন খরচ কমানো, যোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার করা, আটকে থাকা শ্রমিকদের নিযোগ সহজ করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নির্দেশিকা অনুযায়ী ‘নিয়োগকর্তা অর্থ প্রদান করবেন’ নীতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পক্ষও বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে সমর্থন প্রকাশ করেছে।

উভয় পক্ষ মানব পাচার রোধ, আইনি প্রক্রিয়া অনুসরণ, জবাবদিহিতা ও সময়োপযোগী বিচার নিশ্চিতকরণ, অপ্রকৃত বা অনিয়মিত কার্যক্রম মোকাবেলা এবং শ্রম সরবরাহকে বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছে।

বৈঠক শেষে উভয় পক্ষ নিয়মিত আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার এবং সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ প্রতিনিধিদল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬