নকল সরবরাহের অভিযোগ,৩ বছর পর কেন্দ্রসচিবের নথি তলব শিক্ষামন্ত্রীর

২৫ মার্চ ২০২৬, ১০:০০ PM
শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

তিন বছর আগে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে অব্যাহতি পাওয়া কেন্দ্রসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে ওই নথিপত্র তলব করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এহছানুল হক মিলন এ নির্দেশনা দেন।

পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিগত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছেন এবং ভবিষ্যতে পরীক্ষার সময়ে যেকোনো অনিয়ম দূর করতে সরকার যে বদ্ধপরিকর তা তিনি ব্যক্ত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরীক্ষা কেন্দ্রে অনিয়ম নিয়ে আলোচনার একপর্যায়ে নীলফামারীর ডিমলার ওই কেন্দ্রসচিবের বিষয়টি উঠে আসে। পরে মন্ত্রী এ নির্দেশনা দেন।

জানা যায়, ২০২৩ সালের ২ মে জেলা প্রশাসকের কাছে পরীক্ষায় কেন্দ্রসচিব ও ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে একজন অভিযোগ কেন্দ্রে অনিয়ম ও নকল সরবরাহের অভিযোগ করেন। পরে তাকে কেন্দ্রসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬