প্রধানমন্ত্রীর যাত্রাপথে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ফটো

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে তিনি নিজস্ব গাড়ি ব্যবহার করেন এবং গাড়িবহরও সীমিত রাখেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বুধবার সন্ধ্যায় জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়িতে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, ‘আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে, সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।’

শিবলী আরও বলেন, ‘যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এত দিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।’

শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান প্রেস সচিব।

মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিন সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই স্থানেই তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সচিবালয়ে গিয়ে তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9