সবচেয়ে বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, কম সিলেটে; ঢাকায় কত?

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে বিএনপির মন্ত্রিসভায় এবার চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী হিসেবে এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। অন্যদিকে সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম দুজনকে এবারের মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে কেউই পূর্ণ মন্ত্রী হিসেবে বিবেচিত হননি।

চট্টগ্রাম বিভাগ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ও ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) মন্ত্রী হয়েছেন। 

এছাড়া একই বিভাগ থেকে জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন প্রতিমন্ত্রী হয়েছেন। সিলেট বিভাগ থেকে আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির মন্ত্রিত্ব পেয়েছেন।

ঢাকা বিভাগ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ বিভাগ থেকে ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্র্যাট) প্রতিমন্ত্রী হয়েছেন।

রাজশাহী বিভাগ থেকে ৬ জন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এর মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হলেন এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে ৫ জন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া অন্য তিন প্রতিমন্ত্রী হলেন আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও নুরুল হক নুর।

খুলনা বিভাগ থেকে কেবল নিতাই রায় চৌধুরী পূর্ণ মন্ত্রী হয়েছেন। বাকিদের মধ্যে মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ময়মনসিংহ বিভাগে কেউই পূর্ণ মন্ত্রী হিসেবে বিবেচিত হননি। মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

এ ছাড়া রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব মন্ত্রী এবং ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9