নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া নিয়ে চলমান আলোচনার অবসান ঘটিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানিয়েছেন, দেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন শেখ আব্দুর রশিদ।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন- জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬