শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হতে চাই না—কেন বললেন নবনির্বাচিত এমপি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ PM
 লুৎফুল্লাহেল মাজেদ

লুৎফুল্লাহেল মাজেদ © টিডিসি সম্পাদিত

প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন লুৎফল্লাহেল মাজেদ। এমপি নির্বাচিত হওয়ার পরপরই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হতে চান না বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে লুৎফুল্লাহেল মাজেদ লেখেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হতে চাই না। একজন বড় শিক্ষাবিদকে বা খেলোয়াড় খুঁজে আনবেন। আমার থেকে পদে ছোট কোনো ব্যক্তির পর আমার নাম থাকলে কোনো অসুবিধা নাই। 

তিনি আরও লেখেন, নতুন ঈশ্বরগঞ্জ চাই। নতুন বাংলাদেশ চাই। ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই, প্রধান অতিথি হিসাবে নয়। প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে।

এর আগে, ফল ঘোষণার আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘‌কোনো মিছিল নয়, কোনো ফুল নয়, কোনো সহিংসতা নয়। যদি পাস করি, সবাই এসে বাসায় দুই রাকাত নফল নামাজ পড়ে যাবেন। এর ব্যতিক্রম সহ্য করা হবে না। কোনো ধরনের ফেসবুকে কারও চরিত্র হনন নয়। এগুলো সবকিছুই পরীক্ষা করা হবে এবং আপনার আগামীর রাজনৈতিক পদ পাওয়ার সময় আপনার আচরণ পরীক্ষা করা হবে।’

উল্লেখ্য, লুৎফুল্লাহেল মাজেদ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬