ভোট দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ AM
ভোট দিচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

ভোট দিচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ সকালে খাগড়াছড়ি জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, আজকে ঈদের আনন্দ হচ্ছে। আমি নতুন জামা-কাপড় পরে ভোট দিতে এসেছি। আমরা এমন একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজ সেটাই হয়েছে।

তিনি আরও বলেন, ভোট একটি গণতান্ত্রিক অধিকার এবং এটি নাগরিকদের কাছে একটি উৎসবের মতো হওয়া উচিত। তরুণ প্রজন্মের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটারদেরকে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা যায়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি ভৌগোলিকভাবে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ হওয়ায় এ আসনে ভোটগ্রহণ ঘিরে প্রশাসন বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্বের এমন উপস্থিতি ও অংশগ্রহণ ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬