ভোটকেন্দ্রে অনিয়ম হলে দায়িত্বপালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ PM
ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা © সংগৃহীত

ভোটকেন্দ্রে অনিয়ম হলে দায়িত্বপালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদানসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ এনডিসি পিএসসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এনডিসি পিএসসি, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি পিএসসি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।

আরও পড়ুন : জেলায় জেলায় নির্বাচনী প্রচারণায় আমির, ১৮ দিনে ঘুরে দাঁড়িয়েছে জামায়াত

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের নির্বাচনের তিনটি নতুন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য নির্বাচনের তুলনায় অনন্য করছে। এগুলো হলো- সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এবারের নির্বাচনে বডি অন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে গেলে এটি চালু করা হবে।’

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে কিনা নির্বাচনের পূর্বে তা নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেসব ভোটকেন্দ্রে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে, প্রয়োজনে বাঁশ দিয়ে হলেও বাউন্ডারি ওয়াল তৈরি করতে হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোস্টাল ব্যালট গণনার সময় বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখতে হবে। কেননা, কোনো কোনো আসনে পোস্টাল ব্যালট ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপদেষ্টা এ বিষয়ে রিটার্নিং অফিসারদের সচেতন থাকার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু রিজার্ভ ফোর্স রাখতে হবে। ফজরের সময় থেকে তারা দায়িত্ব পালন শুরু করবে, সে সময় থেকে শুরু করে ফলাফল গণনা ও প্রকাশ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ভোট গণনা দেরি হলে তা আরো দীর্ঘায়িত হতে পারে। সেজন্য রিজার্ভ ফোর্স রাখতে হবে এবং তাদের খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করতে হবে। তবে কোনো অবস্থাতেই প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রকার অর্থ, অনৈতিক সুবিধা ও খাবার গ্রহণ করা যাবে না।’ 

আরও পড়ুন : মব করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘন্টার কম সময় রয়েছে। তাই সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে টহল বাড়াতে হবে। তিনি বলেন, স্ট্রাইকিংয়ের ম্যাপ আগে থেকে নির্ধারণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন এমনভাবে হতে হবে যাতে দ্রুত ঘটনা ঘটলে সাড়া দেওয়া যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। তাই এদেশের জাতীয় নির্বাচনের প্রতি বহির্বিশ্বের দৃষ্টি নিবদ্ধ থাকবে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে যেন সবাই কোনো বিচ্যুতি ছাড়াই সঠিকভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে হবে। তিনি এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। 

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি ভালো। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহিংসতার হার খুব কম। তিনি এসময় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950