ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ PM
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পর প্রার্থীর ছবি ও প্রতীক-সংবলিত প্রচারসামগ্রী বিতরণের সময় তাকে আটক করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর ভাঙ্গুড়া পূর্ব পাড়া এলাকার মো. আনোয়ার হোসেন এর ছেলে।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরভঙ্গুড়া এলাকায় পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগরের ছবি ও দাঁড়িপাল্লা প্রতীকের ছবি-সংবলিত ভোটার স্লিপ বিতরণের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে  সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ আরোপ করেন।

ঘটনার বিষয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা ও নাম-সংবলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে 
২৭(ক) ধারায় ১০০০০/- টাকা অর্থদণ্ডাদেশ আরোপ করা হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬