নির্বাচনের পর কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার? জানালেন প্রেস সচিব

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সব ধরনের অস্পষ্টতার অবসান ঘটিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নবনির্বাচিত সরকারের কাছে নির্ধারিত সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবং তা কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে গড়াবে না।

প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার। এমন কোনো সুযোগ বা পরিকল্পনা সরকারের নেই। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, গত ১৮ মাসে সরকার ৬৮টি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে মোট ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এ সময়ের মধ্যে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, এবারের জাতীয় নির্বাচনের পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের এই সময়ের কার্যক্রমের যথাযথ মূল্যায়ন করবে।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬