পোস্টাল ভোটের ৮৯% ধানের শীষ—বিভ্রান্তিমূলক তথ্য জানিয়ে যা জানাল ইসি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই পোস্টাল ভোটের ফলাফল জানা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় পোস্টাল ভোটের ৮৯ শতাংশ এবং কোথাও কোথাও ৭১ শতাংশ ভোট ধানের শীষ প্রতীকে পড়েছে। এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে।

আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়সীমার পূর্বে পোস্টাল ভোটের ফলাফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই। এ সংক্রান্ত যেকোনো ধরনের আগাম তথ্য বা প্রচারণাই ভিত্তিহীন ও মিথ্যা। জনসাধারণকে এ ধরনের কোনো গুজব বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইসি আরও জানায়, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় কর্মস্থলে থাকতে পারেন না বা বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এই ভোটগুলো মূল ভোট গণনার শেষ ধাপে যোগ করা হয়। এখন পর্যন্ত ডাকযোগে প্রবাসীদের দেওয়া ভোটের প্রায় তিন লাখ ৮০ হাজার পোস্টাল ব্যালট দেশে পোঁছেছে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিন লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে। পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ফিরতি খাম জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬