গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ AM
ড. হুমায়রা সুলতানা

ড. হুমায়রা সুলতানা © সংগৃহীত

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। একইসঙ্গে বিমানের এমডি ও সিইও হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় সাফিকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়েছে। বিমানের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রশাসনিক শূন্যতা পূরণে ড. হুমায়রা সুলতানাকে অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

উল্লেখ্য, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক শারীরিক নির্যাতন এবং গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাফিকুর রহমানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ওই অভিযানে তার স্ত্রী বিথী আক্তার এবং বাসার আরও দুই কর্মীকেও গ্রেফতার করা হয়। বর্তমানে তারা আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ড. হুমায়রা সুলতানা, সাফিকুর রহমান, এমডি নিয়োগ, গৃহকর্মী নির্যাতন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9