ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৫ AM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২১ AM
সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © টিডিসি ফটো

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের মোট ৩০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য দেবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান। সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। ইউজিসি জানিয়েছে, দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করা এবং দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি সেশন বা আলোচনার পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম দিনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন ও গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের সমন্বয়, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের শেষ দিনে উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনার পর ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে পর্দা নামবে এই আন্তর্জাতিক আয়োজনের।

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতি শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9