বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে পুরস্কার দেবে সরকার

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
বর্জ্য পোড়ানো

বর্জ্য পোড়ানো © সংগৃহীত

বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি। বায়ুদূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নিয়েছে সরকার। 

পরিবেশ মন্ত্রণালয় জানায়, যানবাহন ও ইটভাটার ধোঁয়ার পাশাপাশি যত্রতত্র বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য প্রাণঘাতী। এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করতে সরাসরি নাগরিকদের সম্পৃক্ত করতে চায় সরকার।

বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকের নিকট বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।

এতে আরও বলা হয়, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬