ভারতে ১৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে

১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ AM
ভারতে ১৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে

ভারতে ১৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে © সংগৃহীত

ভারতে ১৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন কুড়িগ্রামের ছয় মৎস্যজীবী। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে। এক পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।

ফেরত আসা জেলেরা সবাই কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। তারা হলেন- রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫), মীর জাফর আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমের আলী (৩৫) ও চাঁন মিয়া (৬০)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা প্রায় ১৩ মাস ভারতের কারাগারে সাজা ভোগ করেন। সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বিএসএফ।

এ উপলক্ষে শেরপুর ৩৯ বিজিবির দায়িত্বাধীন হাতিপাগার বিজিবি কোয়ার্টার মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

ওসি আশরাফুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬