‘শিক্ষকরা অনেক বেতন পান, কিন্তু সেভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করেন না’

০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ PM
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন © সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষকরা এখন অনেক বেতন পান, কিন্তু তারা সেইভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন না। আমার পরিবার একটি স্কুল চালায়। সেই স্কুলটি সরকারি হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার মানের কোনও উন্নয়ন হয়নি।’

শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘সামনে আমাদের অত্যন্ত বড় টেস্ট (পরীক্ষা) আছে, সেটা হলো নির্বাচন। একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনও অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন: যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান : আমীর খসরু

নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভোটকেন্দ্রে গণ্ডগোল করার চেষ্টা করতে পারে। সেটা মনে রেখেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে– আমরা তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে চলে যাবো।’

সংস্কারের ব্যাপারে তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কার করার চেষ্টা করছি। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে বলে আশা করছি।’

এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফত হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ দাবি করেন, রংপুর জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ৫  আগস্টের পর পুলিশ বাহিনী সব ধকল কাটিয়ে উঠেছে।

মত বিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রাণিসম্পদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন। বিকালে উপদেষ্টা ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9