আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও, তালিকাসহ দেখুন

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো © সংগৃহীত

দেশের ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (১ ডিসেম্বর) এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ১২, রংপুর বিভাগে ১১, রাজশাহী বিভাগে ১৪, সিলেট বিভাগে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ৪ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।

তালিকা দেখুন এখানে

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬