সশস্ত্র বাহিনী দিবস

সেনানিবাসে যান চলাচল সীমিত, নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
 আইএসপিআর

আইএসপিআর © সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী  ২১ নভেম্বর (শুক্রবার)  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটি ঘিরে সেনানিবাস এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ (১৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয় জানিয়েছে আইএসপিএর।  

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কটি যানজটমুক্ত রাখতে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহনকে সেনানিবাস এলাকায় চলাচল পরিহার করার অনুরোধ জানানো হচ্ছে।

অন্যদিকে, ‘সশস্ত্র বাহিনী দিবস–২০২৫’ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা বেলা ২ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন।

জাহাজ পরিদর্শনের স্থানসমূহ:

ঢাকা: সদরঘাট
চট্টগ্রাম: নেভাল বার্থ/বিএন আরআরবি
খুলনা: দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর
বরিশাল: বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট
চাঁদপুর: চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬