জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ PM
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান © সংগৃহীত

জনগণের মতো সেনাবাহিনীও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন করা হবে জানিয়ে মো. মাইনুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেনাবাহিনী নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ রয়েছে। ভাতৃত্ববোধ বেড়েছে।

তিনি আরও বলেন, সাইবারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেগুলো আমাদের নজরে রয়েছে। যারা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক; যাতে ভোট শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে পারে। নির্বাচনি দায়িত্বে ৯০ থেকে ১ লাখ ২০ হাজার সেনা নিয়োগ থাকবে। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬