দুই-তিন দিনেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জানা যাবে: আসিফ নজরুল

১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি ও সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন’ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেবে। তবে আমরা শুধু অপেক্ষা করিনি, নিজেদের উদ্যোগে কাজ চালিয়ে গেছি। জুলাই সনদ বাস্তবায়নে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।’

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর যৌথ বিবৃতি

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সব দলের প্রত্যাশার সঙ্গে সমন্বয় করে দেশ ও জনগণের স্বার্থে যা প্রয়োজন, সেটিই আমরা বাস্তবায়ন করব।’

সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে ‘আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদের নির্দেশনার আলোকে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়।

প্রস্তাবিত সংশোধনীতে সংস্থার কার্যপরিধি সম্প্রসারণ, আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ, আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ ও মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কাজের ক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9