নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ রাজনৈতিক দল

পাঁচ দফা দাবি বাস্তবায়নে

৩০ অক্টোবর ২০২৫, ০১:৪১ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © টিডিসি ফটো

আগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টায় রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য দলগুলো হলো- খেলাফতে মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন৷

বৈঠক শেষে নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের হাতে তুলে দেবেন ৮ দলের নেতৃবৃন্দ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, ইসি সচিব আখতার আহমেদ সহ ৮ রাজনৈতিক দলের চারজন প্রতিনিধি। 

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন দলগুলোর নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁও মোড় (মেট্রোরেল স্টেশন) থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা । 

আট দলের দাবিগুলো হলো- ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9