১০% ইনক্রিমেন্টসহ পে কমিশনে ১০ দাবি প্রাথমিক প্রধান শিক্ষকদের

২০ অক্টোবর ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০২:০২ PM
জাতীয় পে কমিশন

জাতীয় পে কমিশন © টিডিসি সম্পাদিত

প্রস্তাবিত পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ সংগঠনের সঙ্গে আজ সোমবার (২০ অক্টোবর) সভায় বসেছে  জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় অংশ নিয়ে পে কমিশনে ১০ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকেরা। 

তাদের দাবি গুলো হলো:
১. ১:৪ অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ১ লাখ ৪০ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল/২০২৫, আগামী বছরের ১লা জানুয়ারি থেকে কার্যকর করা।

২. বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০/১২টি করা।

৩. চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯’ এর ধারাবাহিকতায় 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ সংশোধন পূর্বক পূর্বের ন্যায় ‘সিলেকশন গ্রেড ও টাইমস্কেল’ পুনর্বহাল করে জাতীয় বেতন স্কেল/২০২৫-এ ‘সিলেকশন গ্রেড ও টাইমস্কেল’ বহাল রাখা।

৪. বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের ১০% হারে প্রতি বছর বৃদ্ধি করা।

৫. বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের ১০০%, বিভাগীয় শহরে ৯০%, জেলা শহরে ৮০%, উপজেলা/ থানা শহরে ৭০% করা।

৬. চিকিৎসা ভাতা ১২ হাজার টাকা অথবা মূল বেতনের ২০% হারে নির্ধারণ করা।

৭. শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে ১০ হাজার টাকা অথবা মূল বেতনের ২০% হারে এবং এক সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা অথবা মূল বেতনের ১০% হারে নির্ধারণ করা।

৮. প্রাথমিক শিক্ষা বিভাগকে নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয় ভাবে ‘শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি’ পাওয়ার বিধান যুক্ত করা। শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটি হতে কর্তন না করার বিধান করা।

৯. পেনশন ৯০% এর পরিবর্তে ১০০% এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় বৃদ্ধি করার দাবি করছি। একই সাথে বিগত সরকারের ৫০% আনুতোষিকের অর্থ সমর্পন ব্যতীত ১০০% অর্থ পরিশোধ করা। 

১০. শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সকল স্তরের শিক্ষকদের জন্য সমহারে শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রবর্তন করা। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9