ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

১২ অক্টোবর ২০২৫, ০৪:০৫ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে তার নতুন ভোটার এলাকা হালনাগাদ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

জানা গেছে, আগে তিনি ভোটার ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ঠিকানায়। এটি পরিবর্তন করে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায়। এটি গুলশান-২ এর অন্তর্ভুক্ত।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬