প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি 

০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মিথুন ঢালী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি করেছেন শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম। জিডিতে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

অভিযুক্ত মিথুন ঢালী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। বিদেশি একটি নম্বর থেকে কল করে এই হুমকি দেন বলে জানা গেছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তাঁরা কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী গতকাল শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাঁকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মিথুন ঢালীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাজিরা ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালীর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। 

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬