শাপলা চত্বর ঘটনার নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার: আসিফ মাহমুদ

১২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ AM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের পরিবারকে সরকারি সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘হেফাজতে ইসলামের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ প্রথমবারের মতো শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবারগুলো সরকারি সহায়তা পেতে যাচ্ছে।’

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

তিনি আরও বলেন, ‘গত ১২ বছরে এসব পরিবার কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি। হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে অর্থবহ ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি।’

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০২৫ সালের ৫ মে এক বিবৃতিতে জানায়, শাপলা চত্বরে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় তারা শনাক্ত করেছে। সংগঠনটি জানায়, এটি একটি প্রাথমিক বা খসড়া তালিকা।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতা সহ ১৩ দফা দাবিতে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে বিপুল সংখ্যক কওমি আলেম, শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সমাবেশ তুলে দেয়। সে সময় ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়। হেফাজতে ইসলামের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন।

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬