সরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ PM
হজযাত্রী

হজযাত্রী © সংগৃহীত

২০২৬ সালে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে। নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম। একইসঙ্গে হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে।

হজযাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। এ ছাড়াও গুরুতর অসুস্থ কেউ হজে যেতে পারবেন না

হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজের মধ্যে- প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

হজ প্যাকেজ-১ (বিশেষ): এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেয়া হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

হজ প্যাকেজ-২: এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে ১ দশমিক ২ কিলোমিটার হতে ১ দশমিক ৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেয় হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো- হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫-৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থান কাল হবে ২২-৩০ দিন।

হজ প্যাকেজ-৩: এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9